ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নেমে এনএসআই সদস্যসহ নিখোঁজ ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২২,  3:10 PM

news image

ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআইসহ দুজন নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ জুলাই) দুপরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু এ ঘটনা ঘটে। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান,

আজ বুধবার স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা। পরে দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান পাঁচজন। এ সময় তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে উঠতে পারেননি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, এ সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম