ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  3:22 PM

news image

ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ (বুধবার) সকাল ৯টার দিকে আমরাগাছিয়া বাজারের আল-আমিনের তেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আগুন দ্রুত পাশের একটি চালের গুদামসহ আশপাশের দোকানে ছড়িয়ে পরে। এতে নয়টি দোকান পুড়ে প্রাথমিকভাবে আড়াই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িরা দাবি  করেন। ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, আমার দোকানের সবকিছু পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার কিস্তি কীভাবে দিমু! 

আমার সংসার আমি কীভাবে চালামু!  অপর ক্ষতিগ্রস্ত চালের দোকানদার বলেন, আমার সব পুঁজি দিয়ে আমি দোকান দিয়েছি। আমি এখন কীভাবে পরিবার পরিজন খামু, চলমু! আমার এখন কী হবে?   ক্ষতিগ্রস্থ দোকান ও ঘর মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বরগুনা, আমতলী ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে মোট নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ এবং কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম