ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বরগুনার আমতলীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২,  4:10 PM

news image

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে উপজেলার চুনাখালী কালভার্ট সংলগ্ন বরিশালগামী  বাস ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ৮ টার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে আমতলী চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের পটুয়াখালী ও বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। দু'জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ  (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম