ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বরগুনার আমতলীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

২৩ জুন, ২০২২,  9:43 PM

news image

আমতলী (বরগুনা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বরগুনার আমতলী উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে আমতলী উপজেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান খান বাদল, ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. রফিকুল ইসলাম রিপন, অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা আব্দুল হক. আব্দুস সোবহান খান,দিলসাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার, জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ইসলাম . সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম