ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু ক্যাম্পে আগুন, পশ্চিমবঙ্গে বিএসএফ সদস্যের মৃত্যু গণভোটের ইস্যুতে ১১ দলের নতুন কর্মসূচি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী কাল ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত ১৪ ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী আ. লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে কাক চিকিৎসা নিতে নিজেই হাজির হাসপাতালে

বরগুনাগামী লঞ্চে অগ্নিকান্ড: শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২১,  10:25 AM

news image

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাবিব খান (৪৫) নামে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাবিব খান মারা যান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে এখনো ১৩ জন ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে,

হাবিব খানের বাড়ি বরগুনা সদরের মধ্যম তেঁতুল বাড়ি গ্রামে। তার বাবার নাম বেলায়েত আলী। গত সপ্তাহে তিনি স্ত্রী সাহেরা বেগমকে নিয়ে গাজীপুরে এসেছিলেন। গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঝালকাঠি শহরের কাছাকাছি পৌঁছার পর সুগন্ধা নদীতে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। শীতের রাতে লঞ্চের বেশির ভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। তিন ঘণ্টার আগুনে পুড়ে মারা যান লঞ্চের অন্তত ৩৯ যাত্রী। আর প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন যারা তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু কতজন তা এখনো প্রকাশ করা হয়নি। তবে চারজনের পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৩৩ জনের মরদেহ ঝালকাঠি থেকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে রাখা হয়েছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম