ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ববিতে “বঙ্গবন্ধুর সংস্কৃতি দর্শন ও রাষ্ট্রনীতিতে তার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

#

১৫ নভেম্বর, ২০২২,  3:15 AM

news image

ক্যাপসনঃ সোমবার (১৪ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্যরা। 


মাছউদ শিকদার: বরিশাল  বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের আয়োজনে “বঙ্গবন্ধুর সংস্কৃতি দর্শন ও রাষ্ট্রনীতিতে তার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁর রাজনৈতিক দর্শনের সাথে বাঙালী সংস্কৃতির একটি বড় সমন্বয় ঘটিয়েছিলেন। তিনি চেয়েছেন বাঙালীর আত্মপরিচয় প্রতিষ্ঠা, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার ক্ষমতা অর্জন করা। যে কারণে তাঁর দর্শনের প্রতিফলন ঘটেছিলো ‘জয় বাংলা’ শ্লোগানের মধ্য দিয়ে। জয় বাংলাকে যদি একটি দর্শন হিসেবে দেখা হয় তবে এটি শুধুমাত্র ভৌগলিক ভাবে জয় নয় বরং তা ছিলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এবং সম্মিলিত ভাবে বাঙালীর জয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং বরিশাল বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। বরিশাল বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সেমিনারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন ও শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়াসহ ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম