ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ববিতে “পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন

#

১৬ জুন, ২০২২,  3:28 AM

news image

মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হতে যাচ্ছে “পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য” শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্স। সামাজিক বিজ্ঞান অনুষদ এর অয়োজনে আগামী ১৯ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ও মূল প্রবন্ধপাঠ সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। তিনি পদ্মা সেতুর এক্সপার্ট প্যানেলের সদস্য হিসাবে এই সেতুনির্মানের পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে শুরু থেকেই যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই সেশনে মূল প্রবন্ধ পাঠ করবেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিন এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন একুশে পদক জয়ী বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত ও বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কনফারেন্সের এ সেশনে স্বাগত বক্তব্য রাখবেন কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী। কনফারেন্সে পদ্মা সেতুর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক নিয়ে মোট ২৩ টি গবেষনা প্রবন্ধ উপস্থাপিত হবে। বিশ^বিদ্যালয় সূত্র জানিয়েছেন, আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, গবেষক, সাংবাদিক, কলামিষ্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম