ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বন্যার পানি নেমে যাওয়ায় সিলেট বিমানবন্দর চালু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  6:55 PM

news image

বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় চালু হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়। এর আগে রানওয়েতে বানের পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়,

আজ বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করে। একই সঙ্গে সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান আসা-যাওয়া করেছে। এ ছাড়াও একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, আজ বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম