ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে সরকারি কর্মকর্তারা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৪,  1:22 PM

news image

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্যদের একদিনের বেতন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন স্থানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা শুরু হলেও বেশির ভাগ এলাকাতেই অনাহারে-অর্ধাহারে দিন কাটছে মানুষের। বিশেষ করে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনো চার-পাঁচ ফুট পানিতে ডুবে আছে। এসব এলাকার মানুষের মাঝে খাবার সংকট দেখা দিয়েছে। এই ভয়াল বিপর্যয়ে জীবন বাঁচানোর সংগ্রাম চলছে সর্বত্র। সরকারি হিসাবে গতকাল শুক্রবার পর্যন্ত বন্যায় ১৩ জনের মৃত্যু এবং ১১ জেলার ৭৭ উপজেলায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম