ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য আর্থিক সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  2:55 PM

news image

বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জরুরিভাবে ২ কোটি ২৮ লাখ (২ লাখ ৪৪ হাজার ৬৪০ ডলার) বাংলাদেশি টাকা দিয়েছে। এই অর্থ দিয়ে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহ করা হবে। বুধবার (২২ জুন) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, এই অঞ্চলের কোনো কোনো এলাকায় ১২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে বন্যার পানি দেখা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম