ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি টাকা দিল ৪৫ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  6:26 PM

news image

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় দেশের ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা অনুদান দিয়েছে। সোমবার (২৭ জুন) সকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে অনুদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। ত্রাণ তহবিলে অনুদান দেওয়া ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ইত্যাদি। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইডকল, বিআইএফএফএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম