ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  9:46 AM

news image

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বের হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যাকবলিত এই তিন জেলা পরিদর্শনে রওনা করেন। এ সময় হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তাঁর। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। সোমবার (২০ জুন) রাতে বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন।এ সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম