ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র পাথর খনির উৎপাদন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২,  4:17 PM

news image

দিনাজপুরের  মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধ হয়ে গেল। পাথর উত্তোলনের অন্যতম কাঁচামাল অ্যামোনিয়াম নাইট্রেড (বিস্ফোরক) সংকটের কারণে শনিবার সন্ধ্যায় উৎপাদন বন্ধ করা হয়। খুব শিগগিরই চালু হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে প্রতি মাসে সরকার ৫০ কোটি টাকার বেশি রাজস্ব হারাবে। আর পাথর সংকটে গতি হারাবে দেশের নির্মাণাধীন মেগা প্রকল্পগুলো। সংশ্লিষ্টদের অভিযোগ-মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিডেটের (এমজিএমসিএল) এক জেনারেল ম্যানেজারের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেটের কমিশন বাণিজ্য না হওয়ায় গত ৬ মাসেও রহস্যজনক কারণে বিস্ফোরক আমদানি করা সম্ভব হয়নি। যার খেসারত দিতে হচ্ছে পুরো জ্বালানি খাতকে।

শেষ পর্যন্ত পেট্রোবাংলার নেতৃত্বে তড়িঘড়ি করে কিছু বিস্ফোরক আমদানি করা হলেও সেগুলো দেশে আসতে কমপক্ষে ২০ দিন লেগে যাবে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান ও এমজিএমসিএলর পরিচালনা পর্ষদ চেয়ারম্যান নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, পাথর উৎপাদনের অন্যতম কাঁচামাল অ্যামোনিয়াম নাইট্রেড সরবরাহ না থাকায় খনির কার্যক্রম কিছুটা বন্ধ থাকবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেডের একটি গুদামে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববাজারে এই কাঁচামালের সংকট দেখা দেয়। এর পাশাপাশি করোনাভাইরাস ও ইউক্রেন যুদ্ধের কারণে এ সংকট আরও তীব্র হয়। তিনি আরও বলেন, একাধিকবার দরপত্র আহ্বান করেও এ বিস্ফোরক পাওয়া যায়নি। তবে ১০ মার্চ ২৫০ টনের একটি চালানের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। থাইল্যান্ড থেকে আসবে এ চালান। ইতোমধ্যে চালানটি জাহাজে তোলা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এটি দেশে আসার কথা রয়েছে। এ ২৫০ টন বিস্ফোরক দিয়ে ৫-৬ মাস খনি চলবে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম