ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৫,  11:01 PM

news image

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। রোববার (১৮ মে) রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না। যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনও বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম