ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বন্ধ থাকবে কার্যক্রম, মিটারে ব্যালেন্স রাখার অনুরোধ ডিপিডিসির

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  10:14 PM

news image

উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্র ও শনিবার প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এ সময় সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ জুন) গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) সকাল ৮টা হতে শনিবার (১১ জুন) রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ সময় সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিপিডিসির প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম