ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৫,  5:01 PM

news image

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে বাড়ানো মাশুল আগামী ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আগত সব জাহাজ, কনটেইনার ও কার্গো নতুন রেট অনুযায়ী বিল পরিশোধ করবে। সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ বন্দর ব্যবহারকারীদের বর্ধিত হারে মাশুল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকের নির্ধারিত হিসাবে বর্ধিত অর্থ জমা দিয়ে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে হবে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বন্দরের ৫২টি সেবাখাতের মধ্যে ২৩টিতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌ-পরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

মাশুল বৃদ্ধির নতুন হার

গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময় হার ভিত্তিক ধরা হবে। প্রতি ডলার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের মান বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহন খাতে।

-২০ ফুট কনটেইনারে নতুন মাশুল : ১৬ হাজার ২৪৩ টাকা (আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা)

-আমদানি কনটেইনারে বাড়তি খরচ : ৫ হাজার ৭২০ টাকা

-রপ্তানি কনটেইনারে বাড়তি খরচ : ৩ হাজার ৪৫ টাকা

-প্রতিটি কনটেইনার ওঠানামায় অতিরিক্ত খরচ : প্রায় ৩ হাজার টাকা

 ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহন খরচ গড়ে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম