ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  5:33 PM

news image

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা।শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা যেন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। ধাক্কা দেওয়া বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাবে। এর আগে, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার নামে এক শ্রমিককে বাস ধাক্কা দেয়। পরে তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। গুরত্বর আহত অবস্থায় নুরুন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম