ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বনানীতে গাড়িচাপায় নারী নিহত, সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৫,  5:16 PM

news image

রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী নিহতের ঘটনায় চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তীব্র যানজট লক্ষ্য করা গেছে।  এদিন সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি। পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ ও গুলশান-১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম