ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  3:26 PM

news image

গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইন অবস্থান করেন। এরপর সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে দেয়। পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে আন্দোলনে নামে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম