ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐক্যমত্য কমিশন: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:12 PM

news image

চলতি সপ্তাহে ৩ দিন আলোচনা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ‘বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন।’ আজ রবিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘এ সপ্তাহে ৩ দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।’ ড. আলী রীয়াজ আরও বলেন, ‘দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই একটা যৌক্তিক জায়গায় আসতেই চাই। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে।’ এদিকে আজকের আলোচনার সূচিতে ৩টি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম