ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বছরের শুরুতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস, ঢাকায় হিম শীত

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৫,  5:06 PM

news image

আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। ফলে দেশজুড়েই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই কয়েকদিন মধ্যরাত ও ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। আর আগামী ২-৩ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনাও রয়েছে। এর আগ পর্যন্ত উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হবে। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ দেশজুড়েই ঘন কুয়াশা রয়েছে। এ অবস্থায় ঢাকায় আজ দুপুরের কাছাকাছি সময়ে সূর্যের দেখা পাওয়া গেলেও উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হয়ে যাবে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এতে শীতের প্রকোপও বাড়বে। এই সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে দেশের উত্তরাঞ্চলে আগামী ২-৩ দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম