ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বছরের শুরুতে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  4:39 PM

news image

ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই রকেট ছোড়ে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সীমান্ত এলাকা ও মধ্য ইসরায়েলে রকেট অ্যালার্ম চালু করা হয়। পরে আইডিএফ এক্স-এ (আগের নাম টুইটার) জানায় যে, হামাস রকেট উৎক্ষেপণ করেছে। গাজা ভিত্তিক স্বাধনতাকামী সংগঠনের হাতে আটক সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোনও ‘হ্যাপি ইয়ার’ নেই বলে উল্লেখ করেছে  ইসরায়েলি বাহিনী। খবর অনুসারে, রকেট উৎক্ষেপনের জেরে শুধু ইসরায়েলের মধ্যাঞ্চলেই কয়েক ডজন রকেট অ্যালার্ম বাজে। রকেট হামলার পর এমডিএর (মেগান ডেভিড আদম) মুখপাত্র উল্লেখ করেন, জরুরি চিকিৎসা পরিষেবা এই ঘটনায় হতাহতের বিষয়ে কোনও কল পায়নি। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, খান ইউনুসের কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর তীব্র লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক ওয়াএল আল দাদুহ বলেছেন, ইসরায়েলি গোলাবর্ষণ থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার মাধ্যমে  ফিলিস্তিনিদের নতুন বছর শুরু হয়েছে। ইসরায়েল বলেছে, গাজা থেকে তারা রিজার্ভ সৈন্যদের প্রত্যাহার করে নেবে। এতে পরবর্তীতে আরও যুদ্ধ করার জন্য তাদের মন সতেজ হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম