ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

বছরের শুরুটা হোক আমল ও দোয়ার মাধ্যমে

#

০১ জানুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

বছরের শুরুতে কৃত সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। গুনাহমুক্ত নতুন জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার। এ সময় কোরআন ও হাদিসের দোয়াগুলো আবেগ ও অনুভূতির সঙ্গে পড়া উচিত। শুধু মুখের পড়া নয়, দোয়ার অর্থ ও মর্ম উপলব্ধি করে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। নতুন মাসের চাঁদ দেখে নবী (সা.) এই দোয়া পড়তেন : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! এই চাঁদকে আপনি আমাদের জন্য বরকত ও ঈমান এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)।

নতুন মাস বা বছর শুরু হলে সাহাবায়ে কিরাম এই দোয়াটি  গুরুত্বের সঙ্গে পড়তেন : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়া জিওয়ারিম মিনাশ শায়ত্বন, ওয়া রিদওয়ানিম মিনার রহমান।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এই মাস/বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে; এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সঙ্গে। (মুজামুস সাহাবাহ : ৩/৫৪৩)।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গাফলত, উদাসীনতা দূর করে পাপ-পঙ্কিলতামুক্ত সুন্দর জীবন যাপন করার তাওফিক দান করুন। নবোদ্যমে ঈমান-আমলের সঙ্গে নতুন বছর শুরু করার শক্তি দান করুন। আমিন।

লেখক : শিক্ষক, মাদরাসা আশরাফুল মাদারিস, তেজগাঁও ঢাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম