ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  5:38 PM

news image

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারের (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবারের (৭ সেপ্টেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম