ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী

বঙ্গোপসাগরে লঘুচাপ

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  3:30 AM

news image

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের ফেনীতে ৬০ মিলিমিটার এবং আজ সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর তাড়াশ ও রংপুরের সৈয়দপুরে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম