ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল শুরু হজের আনুষ্ঠানিকতা পশ্চিমবঙ্গে কমল ঈদুল আজহার ছুটি মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি তেল বিক্রি করবে টিসিবি পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪ শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, আঘাত হানতে পারে যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  1:54 PM

news image

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে প্রচারিত বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। যদিও বঙ্গোপসাগরের এই পরিস্থিতিকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করছে না বাংলাদেশ। কেননা, আবহাওয়া অধিদপ্তর বাতাসের স্থিতিকে ৩ মিনিট ধরে হিসেব করে। যার অর্থ, কমপক্ষে ৩ মিনিট বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটারের উপরে থাকলে সেটি ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করা হয়। তাই বাংলাদেশের হিসেবে এটি এখনও ঘূর্ণিঝড় নয় বরং, গভীর নিম্নচাপ।  অন্যদিকে জয়েন্ট টাইফুন ওয়ানিং সেন্টার বাতাসের স্থিতিকে ১ মিনিট ধরে হিসেব করে। এদিকে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সাগরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম