ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বঙ্গমাতার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  6:50 PM

news image

‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গমাতার অবদান নিয়ে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গমাতা : এ প্যারাগন অব উইমেনস লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা যেভাবে সাহস জুগিয়েছেন তা সব নারীর জন্য অনুকরণীয়। জাতীয় জীবনে বঙ্গবন্ধুর অবদান রচিত হলেও বঙ্গমাতার আত্মত্যাগ জানা যায় খুবই কম। এ সময় দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বঙ্গমাতার অবদান ও জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি। ঢাবির সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বক্তা আলোচনা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম