ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বঙ্গবাজারে আগুন: সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  4:37 PM

news image

|| ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুন দাউ দাউ করে জ্বলছে। পুড়ে যাচ্ছে স্বপ্ন; সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। কান্না থামছে না তাদের। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪৭টি ইউনিট। একে একে মার্কেটের দোকান পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে কেউ লাখ লাখ টাকা, কেউবা কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আগুন থেকে কোনো কিছুই উদ্ধার করা যায়নি। কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা বলেন, সব হারিয়ে এখন কী করব বুঝতে পারছি না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বাড়ছে।  একই সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত দলও। তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন। আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ছে আগুনের ভয়াবহতা। দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম