ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গবাজারে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  2:02 PM

news image

আগুনে পুড়ল সুলভ মূল্যের পোশাকসহ বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য রাজধানীর জনপ্রিয় মার্কেট বঙ্গবাজার। ভয়াবহতার দিক থেকে সাম্প্রতিক যেকোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে এ আগুন। বঙ্গবাজারের এ আগুনের খবর ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও। মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে ‘বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে খবর প্রচার করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি।  বঙ্গবাজারের আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

‘বাংলাদেশ অগ্নিকাণ্ড: ঢাকার বিশাল কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী’ শিরোনামে খবরটি প্রচার করে তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।‘বাংলাদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার দোকান’ শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এছাড়া মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের মার্কেটে আগুন’ শিরোনাম দিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে। একই শিরোনামে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএ তাদের প্রতিবেদন করেছে ‘বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে। প্রায় একই শিরোনামে খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এবং দ্য ন্যাশনাল। এদিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভিসহ দেশটির মূলধারার বেশির ভাগ গণমাধ্যমই এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে। বঙ্গবাজারের আগুনের খবর উঠে এসেছে ডনসহ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। জানা গেছে, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।   সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬ ঘণ্টা পর। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সময় সংবাদকে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম