ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  7:59 PM

news image

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এর আগে, গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১১ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এতে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নামের তালিকাসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম