ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৯ লাখ টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  2:13 PM

news image

বঙ্গবন্ধু সেতু দিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। শনিবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মিনি ট্রাকসহ এসব যানবাহন পারাপার হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয় ২৫ হাজার ৭৪১টি ও টোল আদায় হয় ১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৪ হাজার ৪১৮টি ও টোল আদায় হয় ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৫০ টাকা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়লেও খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি ঈদে ঘরমুখো যাত্রীদের। অনেকটাই নিরাপদে বাড়ি ফিরতে পারছেন তারা। নিরাপদে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত ঘরমুখো যাত্রীরা। এদিকে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত বছর ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এযাবৎকালে সর্বোচ্চ।সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম