ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  10:05 PM

news image

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে থাকা সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা লেগে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি উল্টে ৭ জন আহত হয়েছেন। টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের পরিচয়- নিরাপত্তাকর্মী ও নৌ-বাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তারা সবাই নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলমুখী একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে।’টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে টানেলের চায়না রোড এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নৌবাহিনীর সদস্যসহ মাইক্রোবাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম