ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ, জানালেন বিশেষ কারণ যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

বঙ্গবন্ধুর বায়োপিক থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩,  11:11 AM

news image

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব আ নেশন) চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁও‌য়ে বাংলা‌দেশ ফিল্ম আর্কাই‌ভে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে আলোচনা চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র নিয়ে। এরই মাঝে ইউটিউবে প্রকাশ হয় ট্রেইলার। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়া অন্যান্য চরিত্রে আরও রয়েছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম