ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে আইরিশ মন্ত্রীর শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৪,  11:41 AM

news image

ঢাকা সফররত আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (১৮ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানান আইরিশ মন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানিয়ে ১৯৭৫ সালে নিহতদের স্মরণে এক মি‌নিট নিরবতা পালন করেন আইরিশ মন্ত্রী। পরে তি‌নি বঙ্গবন্ধু স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শন করেন এবং সেখানে থাকা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। দুই দিনের সফরে আইরিশ মন্ত্রী সাইমন রোববার বিকেলে ঢাকায় আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইরিশ মন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকা সফরে তিনি আয়ারল্যান্ডের জাতীয় দিবস এবং বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনস্যুলেটর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম