ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ডাকে শেখ মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন : তাপস

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  4:18 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। রোববার (৪ ডিসেম্বর) বনানী কবরস্থানে ৮৪তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন। ফজলে নূর তাপস বলেন, শেখ মনি মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই ঝাঁপিয়ে পড়েন এবং নেতৃত্ব দেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। ব্যারিস্টার তাপস বলেন, শেখ ফজলুল হক মনি স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকেই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। দীর্ঘজীবন তিনি কারাদণ্ড ভোগ করেছেন। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। তিনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছেন এবং স্বাধীনতার সংগ্রামে তাদের সম্পৃক্ত করেছেন। মেয়র তাপস বলেন, তিনি তিনটি পত্রিকা চালু করেছিলেন—দৈনিক বাংলার বাণী, দ্য ডেইলি বাংলাদেশ টাইমস এবং বিনোদনমূলক সাপ্তাহিক সিনেমা। এর মাধ্যমে তিনি জাতি গঠনে অনবদ্য অবদান রেখেছিলেন। অনবদ্য ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে জাতির জন্য তিনি নিবেদিতভাবে কাজ করেছেন। ব্যারিস্টার তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম