ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:39 AM

news image

বগুড়ার সদর উপজেলায় পিকনিকের এক অনুষ্ঠানে তুহিন বাবু ওরফে কুইন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. রহিম (৩২) ও একই এলাকার বাসিন্দা ঝন্টু (২৫) নামে আরও দুই যুবক। শনিবার রাত ১১টার দিকে উপজেলার নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুইন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। কুইনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিশিন্দারা এলাকায় একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে।

রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১২ থেকে ১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে কুইনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে রহিম ও ঝন্টু নামে আরও দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক  বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের কেউ চিনতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম