ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক সিলেট সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, মাছ ধরা ট্রলার নিয়ে বিপাকে জেলেরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৬,  4:19 PM

news image

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক চালকের। কাহালুতে নিহত দুই ইউপি সদস্য হলেন উপজেলার পাইকর ইউনিয়নের রামপুর ভাটিয়ালি গ্রামের বাসেদ মেম্বার ও বাবর আলী মেম্বার।


পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য একই মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, নিহত দুই ইউপি সদস্য নিয়মিত একই মোটরসাইকেলে যাতায়াত করতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব না হলেও এর নম্বর শনাক্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন। নিহত চালক ওবায়দুর রহমান যশোরের কেশবপুর এলাকার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম