ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  4:54 PM

news image

বগুড়ার শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাও দুই শিশু হলেন- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, দুপুরের পর বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হন তারা। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের জলাশয়ে প্রথমে শিশু ছামিহার মৃতদেহ ভেসে ওঠে। পরবর্তীতে ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। পাশাপাশি তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুইটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম