ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৫,  5:27 PM

news image

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম (১৪) শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার লিটনের ছেলে। পুলিশ জানায়, স্কুলছাত্র নাসিম মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক নাসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় নাসিম। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম