ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  8:11 PM

news image

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর ওপর অভিমান করে আলেমা খাতুন (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সংলগ্ন ইসাহাকের ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলেমা আক্কেলপুরের তিলকপুর মারমা গ্রামের হাসান আলীর স্ত্রী।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান,

তিন বছর আগে সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় জনৈক ইসাহাক আলীর বাসা ভাড়া নিয়ে আমেলা ও হাসান দম্পতি বসবাস করে আসছিল। সোমবার রাত ২টায় আটো রিকশা চালক স্বামী হাসান আলী কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী আলেমা খাতুনের কাছে খাবার চায়। কিন্তু আলেমা খাতুন তার স্বামীকে রান্না করা খাবারগুলো বের করে তুলে নিয়ে খেতে বলে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে হাসান আলী। স্ত্রী তার স্বামীর ওপর অভিমান করে ওই গভীর রাতে পাশের ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। ভোর ৫ টার দিকে তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র তার মায়ের কাছে যেতে কাঁদতে শুরু করলে আলেমাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ঘরে তার মরদেহ দেখতে পায়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম