ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  12:06 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪তলা বাড়ির নিচ তলাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়িটির তৃতীয় তলার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠেছিলেন।

এরপর চুলা জ্বালাতে বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে দৌঁড়ে বাসায় গিয়ে তারা দেখেন জিনিসপত্রে আগুন জ্বলছে। এসময় ওই তিন জন দৌঁড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। আর দ্রুত তারাই আগুন নিভিয়ে ফেলেন। তিনি জানান, বাসায় গিয়ে ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থা দেখতে পেয়েছেন। তাদের ধারণা ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। তার ভগ্নীপতি আব্দুল করিমের বাড়িও তাদের পাশাপাশি। আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তার একটি মুদি দোকান রয়েছে। বার্ন ইন্সটিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, খাদিজার ৯৫ ও ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। করিমকে এইচডিইউ এবং বাকি দু'জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম