ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ফ্রান্সে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২১,  10:14 AM

news image

ইউরোপীয় দেশগুলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে অনেকটা বিপর্যস্ত। এরই মধ্যে মঙ্গলবার ইউরোপীয় দেশ ফ্রান্স মহামারি শুরু হওয়ার পর রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখল। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৮০৭ জনের। ফ্রান্সে একদিনে এত সংখ্যক সংক্রমণ এবারই প্রথম। এছাড়া একইদিন ইউরোপ মহাদেশের ইতালি, গ্রিস, পর্তুগাল ও ইংল্যান্ডেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যায়। 

বড়দিনের উৎসব এবং অতিসংক্রামক নতুন ধরন ওমিক্রন এই মহাদেশের দেশগুলোর করোনা সংক্রমণ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। তবে ফ্রান্সের একদিনে রেকর্ড শনাক্তের পেছনে বড়দিনের কারণে করোনা সংক্রান্ত প্রতিবেদন তৈরিতে দেরি হওয়াও আংশিক দায়ী হতে পারে। খবর বিবিসি অনলাইনের।   এদিকে গবেষণায় দেখা গেছে ওমিক্রন ডেল্টা ধরনের চেয়ে মৃদু এবং এতে হাসপাতালে ভর্তির হারও ৩০ থেকে ৭০ শতাংশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপকে সতর্ক করে বলেছে, ইউরোপ জুড়ে একটি ঢেউ মহাদেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে ধসের দিকে নিয়ে যাবে।  সোমবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে জানুয়ারির শুরুর দিকে ফ্রান্সের দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। আর ফ্রান্সের হাসপাতাল ফেডারেশন সতর্ক করে বলেছে, সবচেয়ে কঠিন সপ্তাহগুলো এখনো আসেনি।  উল্লেখ্য, গত ২৪ নভেম্বর করোনাভাইরাসের  নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ‘ওমিক্রন’ এবং একে ‘উদ্বেগজনক’ ধরন বলে আখ্যায়িত করে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম