ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখতে লড়বে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২,  4:21 PM

news image

শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবার মহারণে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। ফরাসিদের বিপক্ষে বিশ্বকাপে শতভাগ সফল ইংলিশরা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ গোল করেছে ইংল্যান্ড। যৌথভাবে কোনো বড় টুর্নামেন্টে যা তাদের সর্বোচ্চ। বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১ গোল এখন হ্যারি কেইনের। সেনেগালের বিপক্ষে জালের দেখা পেয়ে ইংলিশ অধিনায়ক ছাড়িয়ে গেছেন গ্যারি লিনেকারকে।অন্যদিকে, ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে আছেন দারুণ ফর্মে। ইংলিশদের স্বপ্ন একাই গুঁড়িয়ে দেবার সামর্থ রাখেন ৪ ম্যাচে ৫ গোল করা এই ফরোয়ার্ড। সেই সাথে ডেম্বেলে, গ্রীজম্যান, জিরুর মতো পরীক্ষিত তরাকারাও আছে ফ্রান্স শিবিরে। ইংল্যান্ড ও ফ্রান্স এখন পর্যন্ত ৩১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১৭ ম্যাচ জিতে অনেকটা এগিয়ে আছে ইংলিশরা। ফরাসিদের জয় কেবল ৯টিতে। বিশ্বকাপে স্রেফ দুইবার দেখা হয়েছে তাদের। দুইবারই জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম