ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ‘সবচেয়ে বড় পরীক্ষা’: সাউথগেট

#

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  4:55 PM

news image

কাতার বিশ্বকাপে রবিবার সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর দিকে স্নায়ুচাপে পড়েছিল ইংল্যান্ড। জর্ডান হেন্ডারসন গোল করার পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। হ্যারি কেইন ও বুকায়ো সাকা পরে আফ্রিকান দেশটির জালে বল পাঠান। ৩-০ গোলে জিতে শেষ আটে ওঠে ইংল্যান্ড। আজ শনিবার আল খোরে ফিরবে তারা, প্রতিপক্ষ ফ্রান্স। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে ‘সবচেয়ে বড় পরীক্ষা’ বললেন থ্রি লায়নদের কোচ গ্যারেথ সাউথগেট। ফরাসিদের নিয়ে সাউথগেটের মূল্যায়ন, ‘এটা আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, প্রতিভার অবিশ্বাস্য গভীরতা ও অসাধারণ সব খেলোয়াড় দলে। তাদের বিপক্ষে খেলা ও গোল করা খুব কঠিন।’ বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল দুইবার, ১৯৬৬ ও ১৯৮২ সালের ম্যাচ দুটি ২-০ ও ৩-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে ১৭ ম্যাচে জিতেছে ইংল্যান্ড, ফ্রান্সের ৯টি; ড্র পাঁচ ম্যাচে। সামনের বছর মে মাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ের শতবার্ষিকী হবে। অতীতের ম্যাচগুলোর কথা স্মরণ করে সাউথগেট বললেন, ‘এটা চমৎকার চ্যালেঞ্জ। অতীতের ম্যাচগুলোর দিকে তাকালে এটা একটা ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচে খেলতে যাওয়া আমাদের জন্য দারুণ এবং সেরা দলের বিপক্ষে নিজেদের পরীক্ষাও হয়ে যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম