ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সকে হারিয়ে অঘটন ঘটিয়েও বিদায় তিউনিসিয়ার

#

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২,  5:18 AM

news image

ফুটবলীয় শক্তিমত্তার বিচারে তিউনিসিয়ার চেয়েও বেশ এগিয়ে ফ্রান্স। ফরাসিরা যেখানে ফিফা র‍্যাঙ্কিংয়ের চারে অবস্থান করছে সেখানে তিউনিসিয়ার অবস্থান রীতিমতো ত্রিশে। কেবল র‍্যাঙ্কিং নয় দুই দলের পরিসংখ্যানেও পরিষ্কার এগিয়ে ফ্রান্সই। এখনও পর্যন্ত দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২বার জিতেছে ফরাসিরা। অন্যদিকে তিউনিসিয়ার জয় ছিল ১টি। আজ (৩০ নভেম্বর) ফ্রান্সের বিপক্ষে অঘটন ঘটিয়ে ফেলেছে তিউনিসিয়ান ফুটবলাররা। বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে দলটি। তবে জিতলেও বিশ্বকাপ থেকে কান্নায় বিদায় নিয়েছে তিউনিসিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের মাঠে ফ্রান্সকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তিউনিসিয়া। দলটির পক্ষে গোল করেছেন অধিনায়ক ওয়াহবি খাজরি। ম্যাচের ৫৮তম মিনিটের খেলার ভাগ্য নির্ধারণী গোল করেন এই তিউনিসিয়ার ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট আদায় করে নেয় দলটি। অবশ্য এই ম্যাচে ড্রয়ের দারুণ সুযোগ পেয়েছিল ফরাসিরা। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে তিউনিসিয়ার জালে বল জড়িয়ে ফেলেছিল আতোয়ান গ্রিজম্যান। উদযাপনও সেরে ফেলেছিল দলটি। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়। যার ফলে হার নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে এই পয়েন্ট আদায় করে নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দলটি। কারণ এই গ্রুপে প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম