ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি

ফ্যাসিবাদি সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  12:03 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত এই নেতা আমাদের সাহস, শক্তি ও গণতন্ত্রের প্রতীক।  তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসা দরকার।

কিন্তু ফ্যাসিবাদি সরকার তাকে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তাই আমরা তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করছি।  বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার গণঅনশন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।  এদিন সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি উদ্বোধন করেন। গণঅনশন কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান,  গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা,  আমান উল্লাহ আমান,  আবদুস সালাম,  রুহুল কবির রিজভী, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল আলম মজনু,  আমিনুল হক, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, হাসান জাফির তুহিন,  শহীদুল ইসলাম বাবুল,  আফরোজা আব্বাস, আমিরুল ইসলাম আলিম,  শামীমুর রহমান শামীম,  তাইফুল ইসলাম টিপু,  ফজলুর রহমান খোকন,  ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমীন ও তানজিম হাসানসহ নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম