ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২২,  12:36 PM

news image

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয় গ্রামে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেয়া আবু তালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে ২ দিন ধরে ডিবির একটি টিম মেহেরপুরের কয়েকটি গ্রামে অভিযান চালানোর পর বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডিবির ওসি সাইফুল আলম বলেন, আবু তালেব শনিবার রাতে তেলের দাম বৃদ্ধি হওয়ায় নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে গ্রেফতারের জন্য গত দু’দিন ধরে যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অভিযান চালানো হয়। পরে গাংনী উপজেলার সহগলপুর থেকে তাকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে পরে গাংনী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাকে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম