ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফেসবুকে আপত্তিকর পোস্ট, জয়পুরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২২,  4:26 PM

news image

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক নেতা খাজা আল আমীন সোহাগকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র  ইকবাল হোসেন সাবু বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া খাজা আল আমীন সোহাগ জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবক বিষয়ক সম্পাদক এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খাজা সামছুল আলমের ছেলে। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি খাজা আল-আমীন সোহাগ তার নিজ ফেসবুক আইডি থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা জিপি, পিপিসহ বিভিন্ন ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেন। এছাড়া গত ১ ফেব্রুয়ারি তিনি জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সম্মেলনে টাকার বিনিময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বিক্রি করা হয়েছে বলে ফেসবুকে আরেকটি পোস্ট করেন। এভাবে অপপ্রচার ও মানহানিকর ফেসবুকে পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেন। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আলমগীর জাহান বলেন, জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন, মামলাটি আমলে নিয়ে তদন্ত করে এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করতে জয়পুরহাট থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন। ওই আদেশের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ শুক্রবার শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম