ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  11:02 AM

news image

বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমানসহ অনেকে। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম