ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার! ঢাকামুখী রোগীর চাপ সামাল দিতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইনে ঘৃণামূলক প্রচারণার জেরে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে শরণার্থী স্কুল জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা ফের সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ানো হচ্ছে শাস্তি

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  4:41 PM

news image

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তপশিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আরও দু'দিন অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশজুড়ে অবরোধ পালন করবে দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রোববার থেকে দু'দিনের হরতাল পালন করে আসছে দলটি। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর এ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এবার ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম